ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ছবিঃ সংগৃহীত।

ব্রাজিলে উদ্ধার অভিযানে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি হেলিকপ্টার বিধ্বস্তে ছয়জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক ছিলেন।

ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযানে যাওয়ার সময় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়।

এই ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন আরোহীই মারা যান।  

অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোস জানান, শুক্রবার (১১ অক্টোবর) বিকেল থেকে নিখোঁজ ছিল হেলিকপ্টারটি। শনিবার (১২ অক্টোবর) সকালে ওরো প্রেটো শহরের কাছে সন্ধান পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওরো প্রটোর কাছে বিধ্বস্ত হওয়া একটি ছোট বিমান অনুসন্ধানে সহায়তার জন্য শুক্রবার এই ক্রদের পাঠানো হয়েছিল।