কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযানে এক লাখ ইয়াবা উদ্ধার,আটক ২
ফাইল ছবি।
কক্সবাজারে উখিয়া ৬৪ বিজিবি’র বিশেষ অভিযানে মালিকবিহীন এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মিজানের ঘের নামক স্থান দিয়ে মায়ানমার হতে ২ জন ব্যক্তি দুইটি ব্যাগ হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়।
বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা হাতে থাকা ব্যাগ ফেলে ঘেরে ঝাঁপ দিয়ে নিকটস্থ গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থানে তল্লাশি চালিয়ে দুইটি ব্যাগের ভিতর থেকে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রং এর বায়ুরোধী ১০ কাট ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা উদ্ধার করে।
এ ঘটনায় পলাতক চোরাকারবারিদেরকে গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে পলাতক চোরাকারবারিদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের সনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।।