নওগাঁয় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা
সংগৃহীত
নওগাঁ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ’ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে।
শনিবার দুপুর ১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি নওগাঁ চত্বরে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
পরে খামার বাড়ি মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল, ডেপুটি সিভিল সার্জন ডা. মনির আলী আকন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রেজাউল করিম, সাবেক ভিপি জহুরুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টলসমূহ পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা সাতটি স্টল রয়েছে। এ কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা ১৬ নভেম্বর পর্যন্ত চলবে।