এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ফাইল ছবি

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় তিনদিন বাড়িয়েছে। রবিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে এ সময় বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ধিত সময় অনুযায়ী আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণ করতে পারবে। এছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর। নির্ধারিত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে।