বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

বাগেরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

সংগৃহীত

বাগেরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার বেলা ১১ টায় জেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুস্তাহিদুল আলম রবি, ইউনিট লেভেল অফিসার তাহিরা খাতুন, কার্যনির্বাহী সদস্য আলামিন সরদার, নার্গিস আক্তার ইভা ও আজমিরা খাতুন। 

উদ্বোধনী বক্তব্যে ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নে একটি মেডিকেল হাসপাতাল স্থাপন করা হবে। 

তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম রাখালগাছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী সাত দিন চলবে এবং আগামী শনিবার বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হবে।