পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

সংগৃহীত ছবি

পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিজানুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এই কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমিকে সভাপতি এবং মোহাম্মদ রিমাউনুল ইসলাম রিমুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মনোয়াম মুন্না ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ ইসলাম নয়ন  এ কমিটি অনুমোদন  করেন।

ঘোষিত সাত সদস্যের আংশিক কমিটিতে আল আমিন সুজন সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম লিটন গাজী সহসভাপতি, তানভীর আহমেদ বাপ্পী ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, নুরুল আমিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।