নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মধ্যরাতে বিএনপির শোডাউন
সংগৃহীত ছবি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মধ্যরাতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এসময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শরীফুজ্জামানের নেতৃত্বে মিছিলে বিভিন্ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় শরীফুজ্জামান বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। চুয়াডাঙ্গায় নিষিদ্ধ দলের কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না।
তাদের যেকোনো সরকারবিরোধী কর্মকাণ্ড শক্ত হাতে দমন করা হবে। এজন্য জেলাজুড়ে পালাক্রমে রাজপথে থাকবে বিএনপির কর্মীরা।