আশাশুনিতে পুলিশের অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

আশাশুনিতে পুলিশের অভিযানে শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে শ্রমিক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলার আসামি এবং অপরজন জিআর পরোয়ানাভুক্ত। 

বুধবার (১৮ নভেম্বর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে মো. সোহরাব হোসেন (৫৪)। তিনি ৫ নম্বর বড়দল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। তিনি আশাশুনি থানার মামলা নম্বর ২২ (০৬) ২৬-এর আসামি।

অপরজন হলেন শ্রীকলস গ্রামের হান্নান সরদারের ছেলে মো. হাবিবুর রহমান (৪৮)। তিনি ৬ নম্বর আশাশুনি সদর ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি। তিনি একই থানার মামলা নম্বর ০৭ (০৯) ২৬-এর আসামি।

এ ছাড়া কুল্যা গ্রামের মালেক সরদারের ছেলে রানা সরদারকে জিআর-১১৩/২৬ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনকে বুধবার দুপুরে সাতক্ষীরার আদালতে পাঠানো হয়েছে।