পুলিশের হামলার শাস্তি ও এমপিও'র দাবিতে পাবনায় ননএমপিও অনার্স শিক্ষকদের মানববন্ধন
ছবি : প্রতিনিধি
পাবনা প্রতিনিধি:জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মেনে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত দেশের অনার্স-মাষ্টার্স কোর্সের ননএমপিও শিক্ষকদের এমপিও ভ‚ক্তির দাবিতে ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় পুলিশের বর্বোরোচিত হামলার প্রতিবাদে এবং এমপিওর দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকবৃন্দ।
বুধবার সকালে পাবনা মধ্য শহরে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পাবনা জেলার বিভিন্ন বেসরকারী কলেজের অনার্স-মাষ্টার্স কোর্সের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে ভূক্তভোগী শিক্ষকরা বলেন, দীর্ঘ ৩২ বছর তারা অবহেলিত আছেন। সরকার তাদের এমপিওভ‚ক্ত করছেন না। তারা রাজধানী ঢাকায় এমপিও ভ‚ক্তির দাবিতে কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের উপর হামলা করে। তারা এই হামলার প্রতিবাদ ও অতিসত্বর এমপিও ভ‚ক্তির মাধ্যমে শিক্ষকের মর্যাদা দিবেন এমনটাই দাবি করেন।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীনুর রহমান বলেন, আমাদেরকে বৈধভাবে নিয়োগ দিয়ে বারবার নীতিমালার দোহায় দিয়ে এমপিও বঞ্চিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে যদি পরিবর্তন আনা যায়: তা’হলে আমাদের এমপিও দিতে নীতিমালার অজুহাত না দিয়ে আমাদের রুটি রুজির এই পথটা উন্মুক্ত করা হলে বর্তমান এই সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের পাবনা জেলা শাখার সভাপতি জাফরুল আলম শিবলু বলেন, ৩২ বছর অবহেলিত। বারবার সরকার আসে যায় কিন্তু আমাদের এমপিও হয়না। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদেরকে কাজে লাগিয়ে অনার্স-মাস্টার্স কোর্সের নামে কোটি কোটি টাকা আয়ের খাতে নিলেও আমাদেরকে বারবার অবহেলিত, বঞ্চিত ও বৈষম্যের মধ্যে রেখেছে। আমরা এই বৈষম্যের হাত থেকে মুক্তি পেতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারস্থ হয়েছি।