ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিকী ছবি
ময়মনসিংহের তারাকান্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খোকন (২২) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা রোডে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কালীগঞ্জ বাজার সংলগ্ন খিচায় আবু সাইদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নেত্রকোণাগামী যাত্রীবাহী একটি বাস তিন চাকা বিশিষ্ট একটি অটো গাড়িকে ধাক্কা দিলে খিচা গ্রামের আবু সাঈদের ছেলে খোকন (২২), সানুড়া গ্রামের আমজাদের ছেলে রাসেল (৩০) ও একই গ্রামের রবির ছেলে রাসেল (২৩) আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় খোকন মারা যান। এ ঘটনায় খিচা গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবু সাইদ এর একটি ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয়। শ্যামগঞ্জ হাইওয়ে থানা ও তারাকান্দা থানার মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তারাকান্দা থানার এসআই সজিব কুমার ও ওসি টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানা এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।