কমদামে সব পণ্যের প্রতিশ্রুতি নিয়ে নতুন শাখা উদ্বোধন করল ‘মি. ডিআইওয়াই’
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট রিটেইল ব্র্যান্ড ‘মি. ডিআইওয়াই’ রাজধানীর মিরপুরে চিড়িয়াখানা রোডে নিজেদের তৃতীয় স্টোরের উদ্বোধন করেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এক উদ্বোধন করা হয়।
৬ হাজার ৬৪৪ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত নতুন এ স্টোরটি মিরপুর বাসিন্দাদের হোম ইম্প্রুভমেন্ট সংশ্লিষ্ট প্রয়োজনীয় পণ্য কেনার ক্ষেত্রে সুবিধা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। ‘মি. ডিআইওয়াই’ -এর নতুন স্টোরটিতে দশটি ক্যাটাগরিতে বিস্তৃত পরিসরে বিভিন্ন পণ্য পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে— হার্ডওয়্যার, হাউজহোল্ড, ইলেকট্রিক্যাল, ফার্নিশিং, গাড়ির অ্যাকসেসরিজ, ষ্টেশনারী, খেলনাসহ আরও বিভিন্ন ক্যাটাগরি। এই সব পণ্যই কেনা যাবে সবসময়, কমদামে।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘মি. ডিআইওয়াই’ বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার বলেন, ‘মিরপুরে আমাদের তৃতীয় স্টোর চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বছরের শুরুতে চালু হওয়া আমাদের প্রথম দুটি স্টোর নিয়ে ক্রেতাদের ইতিবাচক সাড়াই এক্ষেত্রে আমাদের অনুপ্রাণিত করেছে। নতুন স্টোরটি ক্রেতাদের জন্য আরও সাশ্রয়ী মূল্যে, গুণগত মানের পণ্য নিয়ে আসার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি পূরণে সক্ষম করে তুলবে। এর মাধ্যমে ক্রেতারা সহজেই সাশ্রয়ী মূল্য দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণে সকল পণ্য কিনতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ‘অলওয়েজ লো প্রাইসেস’ প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে ও গৃহস্থালি পণ্যের বিস্তৃত সমারোহের মাধ্যমে ক্রেতাদের জীবনের মান উন্নত করা। আমরা বাংলাদেশের মানুষের জীবনে আরও ইতিবাচক অবদান রাখতে চাই। আমি সবাইকে বিশেষ এ আনন্দ আয়োজনে আমাদের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাই, কেননা আপনাদের সবার জন্যই আমাদের এ আয়োজন।’
নতুন স্টোরের উদ্বোধন উপলক্ষে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন আকর্ষণীয় আয়োজন রেখেছে ‘মি. ডিআইওয়াই’। এক হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কেনাকাটায় ক্রেতাদের জন্য থাকছে বিশেষ উপহার। এছাড়াও, ক্রেতাদের জন্য থাকছে ‘স্ন্যাপ অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ। প্রতিযোগিতায় অংশগ্রহণে ‘মি. ডিআইওয়াই’ এর ফটো ফ্রেম দিয়ে একটি ছবি তুলে, ‘মি. ডিআইওয়াই’ বাংলাদেশের ফেসবুক পেজে পিন করা পোস্টের মন্তব্যে ছবিটি পোস্ট করতে হবে এবং ‘মি. ডিআইওয়াই’ হ্যাশট্যাগ (#MRDIYBangladesh) ব্যবহার করতে হবে। পাঁচজন সৃজনশীল অংশগ্রহণকারীকে দেয়া হবে মিস্ট্রি গিফট। বিজয়ীদের নাম ঘোষণার পর বিজয়ীরা স্টোর থেকে গিফটগুলো সংগ্রহ করতে পারবেন।
উত্তরার পলওয়েল কারনেশন শপিং সেন্টারে চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশে প্রথম স্টোর চালু করে ‘মি. ডিআইওয়াই’; এরপর দ্বিতীয় স্টোর চালু করা হয় যমুনা ফিউচার পার্কে। এবার মিরপুরে ব্র্যান্ডটি নিজেদের তৃতীয় স্টোর চালু করল।
মালয়েশিয়ার বিখ্যাত রিটেইল ব্র্যান্ড ‘মি. ডিআইওয়াই’ ২০০৫ সালে হার্ডওয়্যার স্টোর হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে ‘মি. ডিআইওয়াই’র এশিয়া ও ইউরোপে চার হাজারেরও বেশি স্টোর রয়েছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভারত ও বাংলাদেশসহ তুরস্ক ও স্পেনেও কার্যক্রম রয়েছে ‘মি. ডিআইওয়াই’র।
‘মি. ডিআইওয়াই’ বাংলাদেশ সম্পর্কে আরও জানতে তাদের ওয়েবসাইট— mrdiy.com/bd ভিজিট করতে বা ‘মি. ডিআইওয়াই’র ফেসবুক পেজ (MRDIY Bangladesh) এবং ইনস্টাগ্রামে ফলো করার (@mrdiy.bangladesh) অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।