গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সংগৃহীত ছবি

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর ওপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ঘোনাপাড়া নামক স্থানে হামলার শিকার হন। হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। এছাড়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহত হন।