গাজীপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় রতন দাস (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার কালীগঞ্জের বালীগাঁও এলাকায় টঙ্গী-ভৈরব রেল রুটে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রতন দাস স্থানীয় পূর্ব বালীগাঁও এলাকার মৃত মনিন্দ্র দাসের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাগোয়া এলাকায় ‘মিতা স্টুডিও’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। 

জিআরপির নরসিংদী ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল্লাহ জানান, মঙ্গলবার সকালে টঙ্গী-ভৈরব রুটের রেল লাইন দিয়ে হাঁটছিলেন রতন দাস। অসাবধানতাবশত বালীগাঁও এলাকার নাভান প্লাস্টিক কারখানার পাশে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।