স্কুলছাত্রী অপহরণ মামলার তিন আসামি গ্রেফতার
প্রতিকি ছবি
রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে দশম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গ্রেফতারকৃতরা হলো তাজহাট কিসমাত গ্রামের আঙ্গুর মিয়ার স্ত্রী নুরেমা (৫৫), পীরগাছা উপজেলার সচাশ গ্রামের জালাল মিয়ার ছেলে আব্দুল জলিল (৩৫) এবং মিনারুলের স্ত্রী আছিয়া বেগম (৩০)।
বুধবার সন্ধ্যায় এ তথ্য জানান, এসআরবি-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক বিপøব কুমার গোস্বামী।
এসআরবি জানায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে অভিযুক্ত নুর আমিন কিশোরীকে উত্যক্ত করত। বিষয়টি কিশোরী তার বাবা মাকে জানালে তারা অভিযুক্ত নুর আমিনের বাবা মাকে জানায়। এতে অভিযুক্ত নুর আমিন ক্ষিপ্ত হয়। গত ২৩ অক্টোবর সকালে কোচিংয়ের জন্য বের হলে অভিযুক্ত নুর আমিন কয়েকজনের সহায়তায় ভুরারঘাট ব্রিজের সামনে থেকে ওই কিশোরীকে অপহরণ করে। এই ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মহানগরীর তাজহাট থানায় একটি অপহরণ মামলা করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩ একটি আভিযানিক দল বৃহস্পতিবার ২৫ নভেম্বর ভোরে তাদের গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে ভিকটিমকে উদ্ধার করা হয়।