পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে অর্থনৈতিক শুমারির ফলাফল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সংগৃহীত

পিরোজপুর জেলায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল প্রকাশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রতি ১০ বছর পর পর এই অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর-রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হারুন -অর -রশীদ।
বিশেষ অতিথি ছিলেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্নালাল রায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) মো.জহুরুল হক।

অন্যন্যের  মধ্যে উপস্থিত ছিলেন,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী,পিরোজপুর চেম্বার এন্ড কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।