কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত ৪

কুয়েতে ইরানের ড্রোন হামলায় আহত ৪

ফাইল ছবি

কুয়েতের একটি ‘গুরুত্বপূর্ণ স্থাপনা’ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলায় চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির সশস্ত্র বাহিনী কুয়েতের আকাশসীমায় বেশ কয়েকট শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত ও প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটে। 

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র স্টাফ কর্নেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান জানান, ইরানি আগ্রাসনের লক্ষ্যবস্তু ছিল একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ড্রোন প্রতিহত করার সময় ধ্বংসাবশেষ পড়ে একজন কুয়েতি নাগরিক, দুজন ইতালীয় নাগরিক এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হন। এছাড়া এ ঘটনায় কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কুয়েতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ দক্ষতা ও সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। পাশাপাশি দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চালিয়ে যাওয়ার কথাও জোর দিয়ে বলা হয়েছে। 

তথ্যসূত্র: আল-জাজিরা