চট্টগ্রামে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর
সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরিফে আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শাহসূফি সৈয়দ মাওলানা মাজহারুল ইসলাম আল মাইজভান্ডারীর (ইসলাম মাওলা) ৪৪তম ওরস। এ উপলক্ষ্যে খতমে কোরআন, ওয়াজ মাহফিল, জিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ওরস আয়োজনের প্রস্তুতি নিয়ে সভা করেছে দরবার শরিফকেন্দ্রিক সংগঠন আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া খেদমত পরিষদ। চট্টগ্রামের চকবাজারের কাতালগঞ্জ আবাসিক এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আহলা দরবার শরিফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেলের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, নুরুল কবির, ডা. আজিজুল হক, বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও কলামিস্ট মাসুদ ফরহান অভি, এনসিসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ফরহান শাহ, আইএফআইসি ব্যাংকের বোয়ালখালী শাখার ব্যবস্থাপক মো. রায়হান শাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সৈয়দ মোহাম্মদ কুতুব উদ্দিন রাসেল বলেন, আগামী ১৪ ডিসেম্বর মহাসমারোহে আহলা দরবার শরিফে ইসলাম মাওলার ওরস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে দরবার শরিফ প্রাঙ্গণে খতমে কোরআন, হামদ ও নাতে রাসুল, ওয়াজ মাহফিল, ফাতেহা পাঠ, জিকির, মিলাদ, দোয়া ও ছেমা মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ওরসে অংশ নিতে আসা ভক্তদের সুবিধার বিষয়টি বিবেচনায় রেখে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।