পটুয়াখালীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পটুয়াখালীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ছবি : সংগৃহীত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নানান আয়োজনে পালন করেছে পটুয়াখালী জেলা বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় সদর রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। 

পরে বেলুন আর ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন পটুয়াখালী জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মো. মিজানুর রহমান মিজান, থানা বিএনপির সভাপতি কাজি মাহাবুব হোসেন, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সদস্য সচিব এড. হুমায়ুন কবির, জেলা মহিলা দলের সভাপতি আফরোজা সিমা, সাধারন সম্পাদক ফারজানা রুমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আল আমিন, যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব।

এছাড়াও শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির মাহমুদ, মৎস্যজীবি দলের সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক শাহআলম হাওলাদার, তাঁতী দলের সাধারন সম্পাদক শাহিন হাওলাদার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু তাহের, সদস্য সচিব আরিফুর রহমান রানা, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক কাইউম সিকদার পৌর ছাত্রদলের আহবায়ক আমিনুল ইসলামসহ নেতৃবৃন্দ। এছাড়াও কৃষকদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।