শরীরের এসব জায়গায় কখনো হাত দেওয়া উচিত নয়

শরীরের এসব জায়গায় কখনো হাত দেওয়া উচিত নয়

ফাইল ফটো

বেখেয়ালে অনেকসময় শরীরের বিভিন্ন অংশে হাত দিই আমরা। কখনো চোখে, কখনো মুখে। আবার কখনো কখনো হাত দিয়ে গা চুলকাই। শরীরের সর্বত্র কিন্তু এক ধরনের জীবাণু থাকে না। ফলে এক জায়গার জীবাণু শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়লে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। 

ত্বক বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে, শরীরের কিছু অংশ রয়েছে যেগুলোতে যখন তখন স্পর্শ করা উচিত নয়। কিন্তু অধিকাংশ মানুষ এই কাজটিই করে থাকেন। চলুন জেনে নিই বিস্তারিত- 

চোখ: 

শরীরের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ চোখ। এখানে অপরিষ্কার হাত দেওয়া একদমই উচিত নয়। চোখের বেশিরভাগ সংক্রমণই ছড়ায় হাত থেকে। তাই যখন তখন চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন। 

মুখ: 

মুখমণ্ডল বা মুখের ভেতর— দুটোর কোথাও হাত দেবেন না। এই অভ্যাসে এতে নানা ধরনের জীবাণু শরীরে ঢুকে পড়তে পারে। দেখা দিতে পারে পেটের সমস্যা। এমনকী ফুসফুসের নানা ধরনের সংক্রমণও হতে পারে এই অভ্যাসের কারণে। 

নাক: 

যখন তখন আঙুল দিয়ে নাক খোটার অভ্যাস রয়েছে অনেকেরই। যা মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয়। নাকের ভেতরে নিজস্ব কিছু জীবাণু আছে। অপরিষ্কার হাত নাকে দিলে বাইরে থেকে অপকারী জীবাণু নাকে ঢোকে। ফলে নাকের উপকারী জীবাণু ক্ষতিগ্রস্ত হয়। 

পায়ুদ্বার: 

শরীরের এই অংশে কখনো হাত দেওয়া উচিত নয়। পুরো খাদ্যনালীর এক এক জায়গায় এক এক ধরনের জীবাণু থাকে। পায়ুদ্বার খাদ্যনালীর শেষ প্রান্ত। এখানে হাত দিলে, এরপর সেই হাত পরিষ্কার না করা হলে, পায়ুদ্বারের জীবাণু হাত থেকে মুখে চলে আসতে পারে। এতে জীবাণুর ভারসাম্য নষ্ট হতে পারে।

নাভি: 

বিভিন্ন ধরনের জীবাণুর আঁতুড়ঘর নাভি। এর সব ক’টি যে শরীরের জন্য খারাপ, তাও নয়। কিন্তু উপকারী ও অপকারী দু’ধরনের জীবাণুই এখানে বাসা বেধে থাকে। এই অঙ্গে হাত দিলে, সেসব জীবাণু আবারও পরোক্ষভাবে মুখে চলে আসতে পারে। যা থেকে নানা রোগে আক্রান্ত হতে পারেন আপনি।