নারায়ণগঞ্জের পূর্বাচলে অজ্ঞাত ব্যক্তির সাত টুকরো দেহাংশ উদ্ধার
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের পূর্বাচলে তিনটি পলিথিন ব্যাগে মোড়ানো অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) সাত টুকরো দেহাংশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তর পাশে পাঁচ নম্বর সেক্টরের ব্রাক্ষণখালী এলাকায় লেকের পাড় থেকে খণ্ডবিখণ্ড দেহাংশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সকাল ৮টার দিকে পূর্বাচল পাঁচ নম্বর সেক্টরের লেকের পাড়ে তিনটি কালো পলিথিনের বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনের বস্তাগুলো খুললে একজন পুরুষের শরীরের মাথা, দুইটি হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাঁ পা, বাঁ ঊরুর কাটা অংশ উদ্ধার করে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ খণ্ডবিখণ্ড করে। এরপর পলিথিনের বস্তায় ভর্তি করে যেকোনো সময় পূর্বাচলে লেকের পাড়ে ফেলে রেখে গেছে।
ওসি জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি দল ঘটনাস্থলে আসছে।