পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পাটগ্রাম ঘন কুয়াশায় মোটরসাইকেল ও ধান ভাঙ্গা মেশিনের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ধবলসতী মৌজাস্থ রহমানপুর হাজীগঞ্জ বাজারের পূর্ব পাশে কলতাপাড়া নামক স্থানে এঘটনা ঘটে। নিহত আবুল কালাম উপজেলার পানবাড়ি এলাকার আফজাল হোসেন ছেলে।

স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম নিজ বাড়ি হতে উফামারা কামারেরহাট নামক স্থানে তার মিল (ধান ভাঙ্গার মেশিন) এ মোটরসাইকেল যোগে আসার পথে বিপরীত দিক থেকে আসা জাহিদুল ইসলাম জাহিদ মাস্টার এর মোটরসাইকেল হাজীগঞ্জ বাজারের পূর্ব পাশে কলতাপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে আবুল কালামকে স্থানীয় লোকজন তাৎক্ষণিক একটি অটো যোগে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।