কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফাইল ছবি

ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার দুপুরে তার গ্রামের বাড়ি সদর উপজেলার বিন্নাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। এসব তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা রয়েছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করে আজ আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।