শুক্রবার ঘাটাইলে যাচ্ছেন গণশিক্ষা উপদেষ্টা
ফাইল ছবি
সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে আগামীকাল শুক্রবার টাংগাইলের ঘাটাইলে যাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
তবে, তার আগে আজ (বৃহস্পতিবার) রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড রামবাবু রোড অলকা নদী বাংলা কমপ্লেক্সে তার ব্যক্তিগত ফ্লাটে গেছেন তিনি। সেখানে আজ তিনি রাত্রিযাপন করবেন।
জানা যায়, ড. বিধান রঞ্জন রায় পোদ্দার আগামীকাল শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ‘9th Edition of European Arthouse Cinema Day’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মসূচিতে অংশগ্রহণ ও পরিদর্শন করবেন।
বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে ময়মনসিংহ শহরের নিজ বাসায় অবস্থান করবেন এবং বিকেলে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।