কুড়িগ্রামে গাঁজাসহ আটক ৩

কুড়িগ্রামে গাঁজাসহ আটক ৩

প্রতিকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার বিকেলে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিমুলবাড়ী এলাকার মাসুদ রানা (২২), নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার রায় সিংহপুর এলাকার শহিদুল ইসলাম ফোরকাই (৩৫) ও ফুলবাড়ী নাওডাঙ্গা এলাকার সজীব মিয়া (২৩)।

এদের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এরপর তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।