বিটরুট দিয়ে সহজে ফেসপ্যাক তৈরির উপায়
ছবিঃ সংগৃহীত।
প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের জন্য বিটরুট দিয়ে বানিয়ে ফেলতে পারেন ফেস প্যাক। বিটরুটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মেলে যা ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। জেনে নিন সবজিটি দিয়ে কীভাবে ফেসপ্যাক বানাবেন।
বিটরুট গ্রেট করে রস বের করে নিন। এই রসের সঙ্গে মেশান অ্যালোভেরার জেল। মিশ্রণটি মুখে ও গলায় লাগিয়ে ২০ মিনিট লাগিয়ে রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
বিটরুট স্লাইস করে অথবা বেটে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
দই এবং মধুর সঙ্গে বিটরুটের রস মিশিয়ে নিন। মিশ্রণটি ২০ মিনিট ত্বকে লাগিয়ে রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গোলাপজলের সঙ্গে বিটরুটের রস মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন। ত্বক থাকবে উজ্জ্বল ও তেলহীন।
ঠোঁটের কালচে ভাব দূর করতে বিটরুটের রসের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁট স্ক্রাব করুন।
সমপরিমাণ টমেটোর রস ও বিটরুটের রস মিশিয়ে ত্বকে লাগান। ব্রণ দূর হবে।
দুই টেবিল চামচ বিটের রসের সঙ্গে কয়েক ফোঁটা আমন্ড অয়েল মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।