রেসিপি: পালং শাকের পাকোড়া
ফাইল ছবি
বিকেলের নাশতা অথবা গরম ভাতের সঙ্গে পাকোড়া বেশ ভালো জমে। তবে অনেক পাকোড়াইতো খেয়েছেন। কিন্তু পালং শাকের পাকোড়া খেয়েছেন কখনো! এটি খেতে খুব সুস্বাদু। চাইলে আপনিও সহজে বানিয়ে নিতে পারেন। রইলো সহজ রেসিপি-
উপকরণ
- পালং শাক (কাটা) - ১ কাপ
- বেসন - ১/৩ কাপ
- মসুর ডাল বাটা-১/২ কাপ
- গরম মসলা - ১/২ চামচ
- কাঁচা মরিচ (কুচি) - ২টি
- লবণ - স্বাদ অনুযায়ী
- তেল-পরিমাণমতো।
প্রণালি
পালং শাক ভালোভাবে ধুয়ে কেটে নিন। বেসন, গরম মসলা, কাঁচা মরিচ এবং লবণ দিয়ে শাকগুলো মেখে নিন। এরপর পাকোড়ার মতো করে তেলে ভাজুন। যতক্ষণ না শাকগুলো মুচমুচে এবং সোনালি রং ধারণ করে। হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।