রেসিপি: কমলা চিকেন
ফাইল ছবি
শীতের সঙ্গে সঙ্গে বাজারে কমলা দেখা দিতে শুরু করেছে। আর ফ্রিজে তো চিকেন কম-বেশি থাকেই। প্রতিদিন চিকেন কষা, ঝাল, ঝোল খেতে ইচ্ছে না করলে, ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন নতুন কমলা চিকেন। রইলো রেসিপি-
উপকরণ:
- মুরগির মাংস-৫০০ গ্রাম
- পেঁয়াজ টুকরা করে কাটা-১টি
- পেঁয়াজ কুচি-১ কাপ
- আদার টুকরো-দেড় ইঞ্চি
- রসুন-১০-১২ কোয়া
- কাঁচা মরিচ-৪/৫টি
- তেল-পরিমাণমতো
- লবণ-পরিমাণমতো
- হলুদ গুঁড়া-১ চা চামচ
- কাশ্মীরি মরিচ গুঁড়া-২ চা চামচ
- জিরা গুঁড়া-১ চা চামচ
- টমেটো-১ টি
- কমলার রস-১টি
- গরম মসলা গুঁড়া-১ চা চামচ
প্রণালি
প্রথমে পেঁয়াজের টুকরা, মরিচ, আদা-রসুন দিয়ে ব্লেন্ডার করে নিন। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করুন। পেঁয়াজের রং বদলাতে শুরু করলে মুরগির মাংস দিয়ে ভালো করে ভেজে নিন। এরপর বেটে রাখা মিশ্রণ আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর একে একে সব গুঁড়া মসলা আর লবণ দিয়ে দিন।
মুরগির মাংস থেকে তেল ছেড়ে এলে ঢাকা দিয়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ঢাকা খুলে কমলার রস আর চিনি দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নিন। শেষে গরমমসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন।