কুষ্টিয়ায় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
ছবিঃ সংগৃহীত।
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতকালে দুই রাউন্ড গুলি, দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৩০ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার শোমসপুর গ্রামের আনোয়ার আলীর লিচু বাগানে থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হিজলাবট এলাকার নজরুলের ছেলে তাসলিম শেখ (২৮), চরপাড়া এলাকার ইসলাম আলীর ছেলে মো. বিল্লাল শেখ (৪০) ও তেছেমের ছেলে সিরাজুল (৪২) এবং দেবীনগর এলাকার মজনুর ছেলে মো. রোকন শেখ (২৬)।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন বেশ কয়েক বছর ধরে এই গ্রুপটি ভাড়াটিয়া সন্ত্রাসী হিসাবে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি ডাকাতি ছিনতাই কাজ করে যাচ্ছেন। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।
পুলিশ জানায়, ১০/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থ গ্রহণের জন্য অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলামের নেত্বেতে গভীর রাতে উল্লেখিত স্থানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানের চেষ্টাকালে তাসলিম শেখ (২৮), মো. বিল্লাল শেখ (৪০), মো. রোকন শেখ (২৬) ও মো. সিরাজুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম।