সিরাজগঞ্জে হিরোইনসহ বিএনপি নেতা আটক
সংগৃহীত
সিরাজগঞ্জ পৌর শহরে বাবু সেখ নামের এক বিএনপি নেতাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়।
আটক বাবু সেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাসুমপুর মহল্লার দানিজ সেখের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, যৌথবাহিনীর একটি অভিযানে হেরোইনসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর বুধবার তাকে আদালতে পাঠানো হবে।