মুন্সীগঞ্জে বাবরি মসজিদ দিবস পালিত

মুন্সীগঞ্জে বাবরি মসজিদ দিবস পালিত

সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার টঙ্গীবাড়ি উপজলায় উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা ব্যানারে উপজেলার মডেল মসজিদের সামনে ভারতের বাবরী মসজিদ দিবস উপলক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে এই মিছিল ও সমাবেশ করেন।

মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান। বাবরি মসজিদ ভেঙে তারা মুসলিমের হৃদয়ে আঘাত করেছে বলেও বক্তারা জানান।