কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শ্রেণি সমাপনী ও বিদায় সংবর্ধনা

কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শ্রেণি সমাপনী ও বিদায় সংবর্ধনা

সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত স্কুলের শ্রেণি সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় (কনফারেন্স কক্ষ) শ্রেণি সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  

বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা'র (মাওলা প্রিন্স) সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের এই শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান তোমাদের পরবর্তী জীবনে মাইলফলক হিসেবে থাকবে। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে আজ তোমরা মাধ্যমিকের জন্য আরেক প্রতিষ্ঠানে যাচ্ছ। তবে ভবিষ্যতে তোমাদের আর এই প্রতিষ্ঠান থেকে প্রাথমিকের পরেই যেন বিদায় নিতে না হয়, সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। স্কুল অ্যান্ড কলেজের জন্য নতুন ভবনের কাজ দ্রুততর সময়ের মধ্যে সম্পন্নের জন্য নির্দেশ দিয়েছি। কাজ শেষ হলেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চালু করা হবে। এ সময় স্কুলের বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানেরও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. লুপা খাতুন এবং সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক রোকাইয়া আক্তার।

এ সময় উপহার হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের হাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা 'সঞ্চিতা' বই তুলে দেন উপাচার্য। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।