চলচ্চিত্র পরিচালক হওয়া আমার নিয়তি ছিল: স্পাইক লি
ছবি: প্রতীকী
রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ষষ্ঠ দিন মঙ্গলবার সিনেমার কিংবদন্তি স্পাইক লি তার চলচ্চিত্র নির্মাণের দৃষ্টিভঙ্গি, সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী ভালোবাসা নিয়ে আলোচনা করেছেন।
`ডু দ্য রাইট থিং,' `মালকম এক্স,' এবং `ব্ল্যাকক্ল্যানসম্যান'-এর মতো পৃথিবীজুড়ে প্রশংসিত চলচ্চিত্রের নির্মাতা, পাঁচবারের একাডেমি পুরস্কার বিজয়ী স্পাইক লি তার চলচ্চিত্র নির্মাণের যাত্রা এবং সৃজনশীলতার প্রতি তার গভীর ভালোবাসা শেয়ার করেছেন। যা নতুন প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
লি তার ক্যারিয়ারের শুরুর দিকের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং চলচ্চিত্র শিল্পের প্রতিযোগিতামূলক প্রকৃতির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, `প্রথম থেকেই আমি নতুন প্রতিভাদের সুযোগ দিতে চেয়েছি। এটি একটি খুব কঠিন ব্যবসা। অনেক সময় আপনি অত্যন্ত প্রতিভাবান হলেও, যদি সুযোগ না পান, তবে আপনি আটকে যেতে পারেন।'
তিনি বলেন, চলচ্চিত্র নির্মাণ একক কাজ নয়, এটি একটি যৌথ প্রচেষ্টা। যেখানে সবাই একসাথে একটি লক্ষ্য পূরণের জন্য কাজ করে। স্পাইক লি নিজের দীর্ঘ চলচ্চিত্র নির্মাণযাত্রা, তার আদর্শ এবং ভবিষ্যত নিয়ে জানান, ‘চলচ্চিত্র পরিচালক হওয়া আমার নিয়তি ছিল’। তার জীবনের এই কথাগুলো স্পষ্ট করে দেয়, চলচ্চিত্র নির্মাণের প্রতি তার ভালোবাসা, একাগ্রতা এবং যে অবিচল বিশ্বাস তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।
ক্যারিয়ারের শুরু থেকে আজ পর্যন্ত, স্পাইক লি চলচ্চিত্র নির্মাণকে শুধু পেশা নয়, একটি ধর্ম বা আত্মবিশ্বাস হিসেবে দেখেন। তিনি আরও বলেন, "এটা ছিল আমার উদ্দেশ্য, আমার নিয়তি। আমি জানতাম, আমি চলচ্চিত্র নির্মাতা হব।"
আলোচনার সময় স্পাইক লি তার ক্যারিয়ারের প্রথম দিকের চ্যালেঞ্জের কথা দ্বিতীয়বার শেয়ার করে বলেন, চলচ্চিত্র শিল্পে নতুন আসা প্রতিভাদের জন্য সুযোগ পেতে কতটা সংগ্রাম করতে হয়, এবং সেই সুযোগগুলো তৈরির ক্ষেত্রে কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। তবে তিনি কখনোই হার মানেননি, বরং নতুন প্রতিভা এবং মেধাকে মূল্যায়ন করার সুযোগ তৈরি করেছেন। ‘আমি সবসময় নতুন প্রতিভাকে সুযোগ দিতে চেয়েছি, কারণ এই ব্যবসায় সফলতা শুধু প্রতিভার ওপর নির্ভর করে না, সুযোগ পাওয়াও গুরুত্বপূর্ণ।’
স্পাইক লির সাথে তার দীর্ঘদিনের সহকর্মী ডেঞ্জেল ওয়াশিংটনের সম্পর্কের কথা উঠলে তিনি বলেন, ‘আমরা ভাই, আমরা একসাথে কাজ করি, আমাদের মধ্যে বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধা রয়েছে।’ দীর্ঘ ১৮ বছর পর, তারা আবার একসাথে ‘হায়েস্ট টু লোওয়েস্ট’ নামক একটি চলচ্চিত্রে কাজ করছেন, যা কুরোসাওয়ার ‘হাই অ্যান্ড লো’ এর পুনর্ব্যাখ্যা। তার এই বক্তব্যের মধ্যে স্পষ্ট যে, তিনি মনে করেন, চলচ্চিত্রের পরিসর এবং চলচ্চিত্রের শিল্পী দল একে অপরের সঙ্গে কাজ করার মধ্যে রয়েছে এক অদৃশ্য শক্তি এবং সম্পর্কের বিশেষ গুরুত্বপূর্ণ দিক।
এছাড়া স্পাইক লি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সমসমায়িক রাজনৈতিক, সামাজিক ইস্যু তুলে ধরার ওপর গুরুত্ব দেন। তিনি নিজেকে এমন একজন পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যিনি শুধু সিনেমা বানান না, বরং সমাজের জন্য একটি বার্তা দেন। তার ‘মালকম এক্স’ সিনেমার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি ছিল একটি কঠিন প্রজেক্ট, কিন্তু ডেঞ্জেল ওয়াশিংটনের অভিনয় এটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’ সিনেমার বাজেটের অভাব, শুটিংয়ের সময় বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও, তিনি হাল ছাড়েননি এবং তার দৃঢ়তার কারণে আজও ‘মালকম এক্স’ এক অসাধারণ কর্ম হিসেবে বিবেচিত হয়।
স্পাইক লি তার প্রফেশনাল জীবনের দিকে ফিরে তাকিয়ে বলেন, ‘যা ভালোবাসেন তা দিয়ে জীবনযাপন করতে পারাটা একটি আশীর্বাদ।’ তার দীর্ঘ যাত্রায় অনেক চড়াই-উতরাইয়ের পর আজও তিনি চলচ্চিত্র নির্মাণের প্রতি একাগ্র, আর তার জন্য এই শিল্পের প্রতি ভালোবাসা এবং নিবেদন কখনো কমেনি। তিনি তার সিনেমা, ডকুমেন্টারি, এমনকি নিজের জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়ে এই বার্তা দিয়েছেন যে, চলচ্চিত্র নির্মাণ শুধুমাত্র পেশা নয়, এটি একটি জীবনযাপন এবং প্রতিটি চলচ্চিত্র একটি শিল্পকর্ম।
এছাড়াও তিনি জানান যে, তিনি চলচ্চিত্র এবং ডকুমেন্টারির মধ্যে মূল পার্থক্য দেখেন না, কারণ তার মতে, ‘এটি শুধু গল্প বলার একটি উপায়।’
সংগীত তার সৃজনশীল প্রক্রিয়ার একটি অপরিহার্য অংশ, এবং তিনি উল্লেখ করেন, ‘সংগীত আমার চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুর, শব্দ, এই উপাদানগুলি সিনেমার সঙ্গে একত্রিত হয়ে আমার সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
৩১ বছরের চলচ্চিত্র জীবনে লি বহু সঙ্গীতশিল্পীর সাথে কাজ করেছেন। তার সিনেমা, টিভি শো, এবং বিজ্ঞাপনগুলির পাশাপাশি, তিনি মাইকেল জ্যাকসন, প্রিন্স, পাবলিক এনিমি, ব্র্যানফোর্ড মার্সালিস, ব্রুস হর্নসবি, মাইলস ডেভিস, অ্যানিটা বেকারের মতো শিল্পীদের সঙ্গে সংগীত ভিডিও এবং শর্ট ফিল্ম পরিচালনা করেছেন।
তিনি তার ৩০ বছরের চলচ্চিত্র শিল্পের অভিজ্ঞতা থেকে সেটে নেতৃস্থানীয় কর্তব্যের দুর্বলতা নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, ‘অনেক সময় দীর্ঘ সময় চলে যায় কারণ পরিচালক জানে না তারা কি করছে। এটাই যখন ক্রু পরিচালকের বিরুদ্ধে চলে যায়।’