কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদর এলাকায় বাড়ির ছাদের পাশে বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।  রোববার ( ১৫ ডিসেম্বর ) বিকেল ৫টায় উপজেলা সদরের দেলোয়ার হোসেনের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম জুনাইদ আহমেদ (১০)। সে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ এলাকার খালেক মেম্বার বাড়ির নুরুল আমিনের ছেলে। জুনাইদ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জুনাইদ মা-বাবার সঙ্গে কুমিল্লা নগরীতে বসবাস করতো। সে সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।  

জুনাইদ পঞ্চম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষে রোববার বিকেলে ব্রাহ্মণপাড়ায় তার চাচা মুমিনুল হকের ভাড়া বাসায় বেড়াতে আসে। পরে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসার ছাদের পাশে অরক্ষিত বিদ্যুতের তারে খেলার ছলে জুনাইদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান জুনাইদ নামে এক শিশু। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশু জুনাইদের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।