পাবনা এডওয়ার্ড কলেজে ভলিবল টুর্ণামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পাবনা এডওয়ার্ড কলেজে ভলিবল টুর্ণামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

পাবনা প্রতিনিধি: আগষ্ট অভ্যুথানে শহীদ ছাত্র জাহিদ ও নিলয় এর স্মৃতিতে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজে শহীদ জাহিদ নিলয় ভলিবল টূর্নামেন্ট ও আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে। রোববার দুপুরে কলেজ মাঠে প্রতিযোগিতার ২৬টি ইভেন্টের সমাপনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সরকারী এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে পাবনা প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল, পাবনা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও আরটিভির পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদ, শহীদ নিলয়ের বাবা আবুল কালাম, শহীদ জাহিদের বড়ভাই তৌহিদুল ইসলাম, এডওয়ার্ড কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মাহবুব হাসান, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ বেলাল হোসেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর নুরুল আলম, ড. আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া বলেন, সুস্থ শরীর ও মন জ্ঞান অর্জনের প্রধান হাতিয়ার। এজন্য শিক্ষার্থীদেও খেলাধূলার প্রতি মনোনিবেশ করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে।