রেসিপি: শীত স্পেশাল পোয়া পিঠা
ফাইল ছবি
শীতে আসলেই বাজারে পাওয়া যায় খেজুরের গুড়। আর এই সময়টাতে খেজুর গুড়ের তৈরির নানা ধরনের পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। গ্রামে তো বটেই শহরেও চলে এই পিঠা খাওয়ার আয়োজন। তার মধ্যে একটি মজাদার পিঠা হলো পোয়া পিঠা। আপনিও চাইলে বাসায় বানাতে পারেন এই পিঠা। জেনে নিন সহজ রেসিপি-
উপকরণ
আতপ চালের গুঁড়া- ৩০০ গ্রাম
খেজুরের গুড়- প্রয়োজনমতো
গুঁড়া দুধ- ২ টেবিল চামচ
আটা- ১ কাপ
পানি- পরিমাণমতো
তেল- ভাজার জন্য
লবণ-পরিমাণমতো।
প্রণালি
প্রথমে গুড় জ্বাল দিয়ে ছেঁকে ঠান্ডা করে রাখুন। তারপর তেল বাদে গুড়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে গুলিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোল চামচ দিয়ে গোলা নিয়ে একটি একটি করে পিঠা লাল করে ভেজে তুলুন, তারপর সাজিয়ে পরিবেশন করুন।