গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
ফাইল ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় লুকাস মুরমু (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন।রবিবার (২২ ডিসেম্বর) সকাল সাতটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খাবার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লুকাস মুরমু গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চামগাড়ী এলাকার হোপনা মুরমু’র ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্হোফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশার মধ্যে রাস্তা পারাপরের সময় দ্রুতগামী একটি ট্রাক লুকাস মুরমুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।