রেসিপি: ফুলকপির পাকোড়া

রেসিপি: ফুলকপির পাকোড়া

ফাইল ছবি

পাকোড়া তো খেয়েছেন অনেক ধরনের। তবে এই শীতে তৈরি করতে পারেন ফুলকপির পাকোড়া। বিকেলের নাস্তায় এটি হতে পারে আদর্শ একটি খাবার। সেজন্য খুব একটা কষ্টও করতে হবে না আপনাকে। খুব সহজেই তৈরি করতে পারবেন।

চলুন জেনে নেয়া যাক মজাদার ফুলকপির পাকোড়া তৈরির রেসিপি- 

উপকরণ: 

ফুলকপি-১টি 
চালের গুঁড়া, বেসন বা কর্নফ্লাওয়ার-৫-৬ টেবিল-চামচ
মরিচ গুঁড়া-১ চা চামচ
হলুদ গুঁড়া-১ চা চামচ
ধনিয়া গুঁড়া-১ চা চামচ
ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া-পরিমাণমতো
লবণ-স্বাদমতো 
তেল-পরিমাণমতো।

প্রণালি

প্রথমে ফুলকপি কেটে টুকরা করে নিন। তারপর পানি আর লবণ দিয়ে সেদ্ধ করুন। খুব বেশি সিদ্ধ করবেন না, আধা সিদ্ধ থাকবে। এখন একটা চালনিতে ফুলকপির টুকরাগুলো ঢেলে পানি ঝরতে দিন। একটা পাত্রে সব মসলা আর চালের গুঁড়া দিয়ে পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। 

ফুলকপিগুলো চালের মিশ্রণ দিয়ে ভালো করে মেখে বিস্কুটের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন। ননস্টিক প্যানে তেল দিয়ে ভালো করে ডুবো তেলে ফুলকপি ভাজুন। বাদামি রং হলে তুলে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন।