চাঁপাইনবাবগঞ্জে শীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ
ছবি : সংগৃহীত
শীত বাড়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। রোটা ভাইরাস ও ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন ৮০ শিশু আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হচ্ছে।
জানা গেছে, কয়েক দিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। ফলে বাধ্য হয়ে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে আসছেন অভিভাবকরা। তবে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১২টি শয্যার বিপরীতে প্রতিদিন প্রায় ৮০জন রোগি ভর্তি হচ্ছে। তবে শয্যা না পেয়ে অধিকাংশ রোগি মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে করে বাড়তি রোগির কারণে হিমশিম খাচ্ছেন শিশু ওয়ার্ডের ডাক্তার ও নার্সরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঠান্ডর কারণে ডায়রিয়ায় আক্রান্ত শিশু স্বাভাবিকভাবে ভর্তি হলেও গত তিন-চার দিনেপ্রতিদিন ৭৭-৮০ জন করে শিশু ভর্তি হচ্ছে। গত এক সপ্তাহে প্রায় ৩’শ থেকে ৪’শ’র বেশি শিশু ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে ১২ শয্যায় গাদাগাদি করে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে তারা।
এ প্রসঙ্গে হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম জানান, হঠাৎ রোটা ভাইরাসের কারণে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুসহ অন্যরা। তবে বেশি রোগী হওয়ায় বেডে জায়গা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকেই। ফলে অল্প জনবলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন শিশু ওয়ার্ডের ডাক্তার ও নার্সরা। এব্যাপারে হাসপাতালের তত্ত্বাববধায়ক ডা. মাসুদ পারভেজ ডায়রিয়া থেকে রক্ষার জন্য সবাইকে সাবধান থাকা ও গরম পোশাক পরার পরামর্শ দেন।