দিনাজপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতিকী ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে মুয়াজ হোসেন নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নাটাউ তেলীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে। মৃত শিশু মুয়াজ হোসন চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নাটাউ তেলীপাড়ার শরীফ উদ্দিনের ছেলে।
এলাকাবাসীরা জানায়, অন্যান্য দিনের মতো শিশু মুয়াজ বাড়িতে খেলা করছিল।
খেলতে গিয়ে সবার আড়ালে কোনো এক সময় সে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনেরা খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুয়াজকে মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোছা. খাদিজা বেগম ওরফে লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি।খেলতে গিয়ে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।