রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৮

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৮

প্রতিকি ছবি

 

বিশেষ অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- আবু বকর (২৫), মো. জগলু মিয়া (৪৯), মো. ফারুক আলী (৩৫), মো. সাগর (২০), মো. আলভী (২৪), মো. রুবেল (৩৩), মো. জিলানী (২৮), মো. ইয়ামিন (১৯), মো. সোহেল রানা (৩৫), মো. জাহিদ হোসেন (৩২), নিলয় (২৩), মো. আকাশ (২৩), মো. ফজরে রাব্বী (৩২), মো. সাগর (৩২), মো. রায়হান (২৬), মো. রাকিব (২০), মো. শরিফুল ইসলাম (৪০), মো. আমান (৪৫), মো. জনি (২৫), মো. কামাল (২১), মো. শাহ জালাল (২৮), মো. শামিম (৩৮), মো. আব্দুল মজিদ (৪৫), মো. আনোয়ার হোসেন (২৬), মো. আবুল হোসেন (৪৮), মো. জসিম বেপারী (৪০), মো. আল আমিন (৪০) ও মো. হানিফ (৩৭)।

নাসিরুদ্দিন জানান, শনিবার হাজারীবাগে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে