নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৬

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার নিতাই ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম (২৪), মোখলেছুর রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর রহমান (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), দক্ষিণ রাজীব এলাকার কালা মামুদের ছেলে সজীব মিয়া (২৬) ও মুশাঝাড়পাড়া এলাকার আজিজুল ইসলামের ছেলে সাফিউল ইসলাম (২৬)।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গতকাল শুক্রবার তারা যশোর থেকে ২জন ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে তাদের পাসপোর্ট সঙ্গে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। 

এ সময় ভোরে পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে পৌঁছালে পুলিশ মাইক্রোবাসটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে ২টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন ও মাইক্রোবাসটি জব্দ করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, ভোরে তাদের তল্লাশি করে ২টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তাদের মোবাইলে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।