যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যবিপ্রবি সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত

নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে কেককাটা ও "ছাত্র জনতার অভ্যুত্থান; ক্যাম্পাস সাংবাদিকদের ভূমিকা" শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

যবিপ্রবিসাসের সাবেক সভাপতি মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড.মো: মীর মোশাররফ হোসেন, যবিপ্রবি প্রক্টর ড. মো: আমজাদ হোসেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “সাংবাদিকতায় যদি সত্য না থাকে, তবে সমাজ এবং দেশ ক্ষতিগ্রস্ত হয়। আবার এই সত্যই যদি সাংবাদিকরা প্রকাশ করে, তখন সমাজ এবং দেশের মানুষরা উপকৃত হয়। সাংবাদিকরা হলো রাষ্ট্রের দর্পণ। তারা নির্ভীক ও সাহসী। এখানে কাজ করতে হলে মেধা, তীব্র ইচ্ছা ও ধৈর্য্য- এ তিন গুণের সমাহার প্রয়োজন। আমি আশা করব যবিপ্রবিসাসের সদস্যরা যবিপ্রবি থেকে দূর্নীতি পরিশুদ্ধ করণে কাজ করবে।”