টেকনাফে অনুপ্রবেশকালে ৩৮ রোহিঙ্গা আটক

টেকনাফে অনুপ্রবেশকালে ৩৮ রোহিঙ্গা আটক

ছবিঃ সংগৃহীত।

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফের পশ্চিম উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানা পুলিশের ওসি গিয়াস উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।  

ওসি গিয়াস উদ্দিন বলেন, একটি মাছ ধরার বোটে করে অনুপ্রবেশকালে ৩০ শিশুসহ ৩৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সবাই মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।কিছু অসাধু চক্রের মাধ্যমে তারা প্রবেশের চেষ্টা করে।  

শামলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে এসব রোহিঙ্গা সহজে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এখানে আরও নজরদারি বাড়ানো দরকার।

গত ৫ জানুয়ারি টেকনাফের মেরিন ড্রাইভের সাবরাং মুন্ডারডেইল ঘাট দিয়ে একটি ট্রলারে নারী-শিশুসহ ৩৬ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক হয়েছিলেন।পরে তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়।