বিরামপুরে উত্তেজক সিরাপসহ আটক ১

বিরামপুরে উত্তেজক সিরাপসহ আটক ১

প্রতিকী ছবি

দিনাজপুরের বিরামপুরে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালিয়ে ১০৮ কার্টন যৌন উত্তেজক সিরাপ ও ১০ কাটুন বড়ি জব্দ করেছেন বিরামপুর বিশেষ ক্যাম্পের বিজিবি'র সদস্যরা। এসময় আক্তারুজ্জামানকে নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে আটককৃত ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। 

এছাড়াও একই অভিযোগে কুরিয়ার সার্ভিসটির বিরামপুর শাখা কার্যালয়টি সিলগালা করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর উপজেলার পৌর শহরের পল্লবী রোডে ওই কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাবনা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ ও বড়ির একটি চালান বিরামপুর এজেআর কুরিয়ার সার্ভিস কার্যালয়ে আসছে এমন গোপন সংবাদ পায় বিরামপুর বিজিবির বিশেষ ক্যাম্পের সদস্যরা। 

ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ধারায় ওই কোম্পানির এরিয়া ম্যানেজার আক্তারুজ্জামানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।