কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

প্রতিকী ছবি

বগুড়ার কাহালুতে ড্রেজার পানির পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিলবর রহমান (৫৫) নামের এক মৎস্য চাষির মৃত্যু হয়েছে। সোমবার সকালে করমজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে উপজেলার জামগ্রাম ইউনিয়নের করমজাপাড়া গ্রামের মৃত আমজাদ হেসেনের ছেলে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, সোমবার সকালে দিলবর রহমান ড্রেজার পানির পাম্পের মাধ্যমে পুকুরে পানি সেচ দিতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে।

পরে অচেতন অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।