জেনে নিন আদা সতেজ রাখার উপায়

জেনে নিন আদা সতেজ রাখার উপায়

ছবিঃ সংগৃহীত।

হঠাৎ গলা খুসখুস করছে? এক টুকরো আদা চিবিয়ে খেলে বেশ আরাম মেলে। আদা চা-ও প্রশান্তি দেয় ঠান্ডা কাশিতে। এছাড়া মসলা হিসেবে এর ব্যবহার তো রয়েছেই। তবে আদা কিন্তু রুমের তাপমাত্রায় রেখে দিলে দ্রুত শুকিয়ে যায়। সঠিক উপায়ে সংরক্ষণ না করলে ফ্রিজেও বেশিদিন তাজা থাকে না এটি। আদা বেশ কিছুদিন টাটকা রাখতে চাইলে কিছু টিপস জেনে রাখুন।

আদা কখনও খোসা ছাড়িয়ে ও কেটে রাখবেন না ফ্রিজে। বেশিদিন ভালো থাকবে না এভাবে রাখলে। বায়ুরোধক বাটিতে আস্ত আদা ভরে ফ্রিজে রেখে দিন। ফ্রিজার ব্যাগেও রাখতে পারেন। 

অনেক সময় ভুলে বেশি আদার খোসা ছাড়ানো হয়ে যায়। এক্ষেত্রে ভিনেগার ব্যবহার করে আদা টাটকা রাখতে পারেন। পর্যাপ্ত পরিমাণ ভিনেগারসহ একটি পাত্রে সংরক্ষণ করুন আদার টুকরো। এছাড়া লেবুর রস বা যেকোনো অ্যাসিডিক তরল ব্যবহার করেও সংরক্ষণ করতে পারেন আদা। এই প্রক্রিয়া ব্যাকটেরিয়া, জীবাণু এবং অন্যান্য ক্ষতিকারক অণুজীবকে মেরে ফেলতে সাহায্য করে।

আস্ত আদা সংরক্ষণ করতে চাইলে ফয়েল পেপারে মুড়ে জিপলক ব্যাগে আটকে ডিপ ফ্রিজে রেখে দিন।

আদা কুচি করে জিপলক ব্যাগে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। রান্নার সময় বা প্রয়োজন মতো অল্প করে বের করে ব্যবহার করুন। 

কাগজের ব্যাগে আদা রাখতে পারেন। দোকান থেকে কেনার পর কাগজের ব্যাগে মুড়ে আদা রেখে দিন ফ্রিজে। বেশ কিছুদিন টাটকা থাকবে।