নতুন সার্ভিসিং সেন্টারে ফোনে ফ্রি সার্ভিস দিচ্ছে টেকনো
ছবি: সংগৃহীত
গ্রাহকদের জন্য সেরা আফটার-সেলস সার্ভিস (বিক্রয়োত্তর সেবা) নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন হিসেবে সম্প্রতি পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে কার্লকেয়ার ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার চালু করেছে লিডিং গ্লোবাল স্মার্টফোন ব্রান্ড টেকনো।
টেকনো, আইটেল এবং ইনফিনিক্সের অনুমোদিত বিক্রয়োত্তর সেবা প্রদানকারী হিসেবে, কার্লকেয়ার বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মেরামত (রিপেয়ার সেবা), সফটওয়্যার আপডেট এবং প্রিমিয়াম সহায়তা সহ অন্যান্য পরিষেবা প্রদান করবে। গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও সহজলভ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সার্ভিস সেন্টার উদ্বোধন করলো টেকনো।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইস্মার্টিউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক এবং কার্লকেয়ার বাংলাদেশের প্রধান মাহফুজুল হক মিরাজ। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নতুন এই সার্ভিস সেন্টারের উদ্বোধন উপলক্ষে বিশেষ একটি ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে টেকনো ও কার্লকেয়ার। আগামী ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, গ্রাহকরা এই সার্ভিস সেন্টারে ওয়ারেন্টি বহির্ভূত ফোনের সার্ভিসিং-এর উপর ২০% ছাড় উপভোগ করতে পারবেন। সাথে থাকছে ফ্রি সার্ভিসিং, সফটওয়্যার আপডেট, মোবাইল ক্লিনিং সুবিধা গ্রহণ করার সুযোগ। এছাড়া, নির্বাচিত গ্রাহকরা পাবে বিশেষ উপহার।
আই স্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ‘টেকনো অত্যাধুনিক স্মার্টফোনের পাশাপাশি উন্নত বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’।
কার্লকেয়ার পরিচালিত নতুন এই ফ্ল্যাগশিপ সার্ভিস সেন্টার টেকনো ব্যবহারকারীদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও গ্রাহক-কেন্দ্রিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির বাস্তব প্রতিফলন।