রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে চারজন গ্রেফতার

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে চারজন গ্রেফতার

ছবি : প্রতীকি

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। 

সোমবার দিবাগত রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হানিফ, আওয়ামী লীগের কর্মী সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, রাতে যৌথবাহিনীর উদ্যোগে মেট্রোপলিটন এলাকার বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা আছে