ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতিকী ছবি
ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের ৬ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে ভাঙ্গা -ঢাকা এক্সপ্রেস ওয়ের ভাঙ্গা গোল চত্বর (ইন্টারচেঞ্জ) এলাকার সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইকের চালক ও যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় স্থানীয় জনতা দুর্ঘটনা কবলিত বাসটিকে ভাঙচুর করে।এতে কিছু সময়ের জন্য সার্ভিস লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবউদ্দিন জানান, ঢাকা থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড ধরে ফরিদপুরে যাচ্ছিল বাসটি। ভাঙ্গা বিশ্বরোড ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করার সময় বাসটি বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইকটির সামনের অংশ দুমরেমুচরে যায়।
এ সময় ইজিবাইকের চালকসহ যাত্রীরা আহত হয়। বাস ও ইজি বাইকটি জব্দ করে ভাঙ্গা হাইওয়ে থানায় আনা হয়েছে। চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।