ছুরিকাঘাতে নারী নিহত

ছুরিকাঘাতে নারী নিহত

ছবি : প্রতীকি

কক্সবাজারের উখিয়ায় ছুরিকাঘাতে সামছুন নাহার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার কক্সবাজার সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত সামছুন নাহার বান্দরবানের থানচি টিএন্ডটি রহমান আলী পাড়া এলাকার বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী বলে জানা গেছে। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা রাত ১টার দিকে রাজাপালংয়ের আমিনপাড়া মসজিদের সামনে সামছুন নাহার (৪০) নামের এক মহিলার পেটে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালের দিকে তিনি মৃত্যুবরণ করেন।